বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামিয়া’র কেন্দ্রীয় কাউন্সিল ১১ এপ্রিল সংগঠনের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আন্জুমানে আল-ইসলাহ’র মহাসচিব মাওলানা হুসামুদ্দীন চৌধুরী। সহাকারী কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আহমদ হাসান চৌধুরী, আন্জুমানে আল-ইসলাহ সাংগঠনিক সম্পাদক মাওলানা ছরওয়ারে জাহান, প্রশিক্ষণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা আব্দুল আলীম, সিলেট জেলা আল- ইসলাহ’র সভাপতি অধ্যক্ষ মাওলানা এ.কে.এম মনোওর আলী, তালামীযে ইসামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ নাজমুল হুদা খান। বিদায়ী সভাপতি মুহাম্মদ আজির উদ্দিন পাশা’র সহযোগিতায় এতে সর্ব সম্মতিক্রমে মাহমুদ হোসেন চৌধুরীকে সভাপতি, সুলতান আহমদকে সাধারণ সম্পাদক করে ২০১১-১২ সেশনের কেন্দ্রীয় পরিষদ গঠন করা হয়। পরিষদের অন্যান্য দায়িত্বশীলগণ হচ্ছেন, সাংগঠনিক সম্পাদক নজীর আহমদ হেলাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলাউর রহমান টিপু, অর্থ সম্পাদক মুহাম্মদ ফখরুল ইসলাম, অফিস সম্পাদক বেলাল আহমদ, প্রশিক্ষন সম্পাদক মুরাদ আলম চৌধুরী, শিক্ষা ও সংস্কৃতিক সম্পাদক হাফিজুর রহমান, কার্যনির্বাহী সদস্য শাহিদ আহমদ, মুহাম্মদ শরীফ উদ্দিন, শফিকুল আলম সোহেল, মোস্তফা হাসান চৌধুরী, মোহাম্মদ মুহিবুর রহমান, সুফিয়ান আহমদ চৌধুরী, আবুল ফজল, মুহাম্মদ ত্বোহা, সাদ উদ্দীন, মামুন আহমদ, আফতাব উদ্দিন, দুলাল আহমদ, হুমায়ুনুরহমান লেকন। 